সারাদেশ

নারীর কব্জি কেটে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীতে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক নারীর হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ছিনতাই করার উদ্দেশ্যে নারীর উপর হামলা করে তারা। ভুক্তভোগীর দাবি, এসময় তার কাছে থাকা মোবাইল ফোন, একটি ট্যাব ও ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের পশ্চিমকান্দা পাড়া মহিলা কলেজসংলগ্ন এলকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম শান্তা আক্তার (৩১)। তিনি একজন এনজিওকর্মী এবং সঙ্গীতা এলাকার নাদিব মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, আহত শান্তা আক্তার এনজিওর একজন মাঠ কর্মী। বিভিন্ন এলাকায় কিস্তি কালেকশনের জন্য এলাকায় ঘুরছিলেন। একপর্যায়ে পৌর শহরের পশ্চিমকান্দা পাড়া মহিলা কলেজ এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে।

এসময় ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে কোপ দেয়। এতে তার হাতের কব্জি আলাদা হয়ে যায়। পরে সে অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসহ জিনিসপত্র লুট করে নেয়।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত জানান, আহত এনজিও কর্মীকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা