সারাদেশ

খুলনায় বঙ্গবন্ধু ও সাহিত্য কর্ণারের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : মহান বিজয় দিবস উপলক্ষে মুজিববর্ষ স্মরণে আযম খান সরকারি কর্মাস কলেজে বঙ্গবন্ধু ও সাহিত্য কর্ণারের উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ কর্ণারের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, বহুত্যাগ, রক্ত ও সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে যে কোন মূল্যে সমুন্নত রাখতে হবে। জাতির পিতাকে হত্যা করার পর গত ২১ বছর বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভুলভাবে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতির পিতা মুক্তিযুদ্ধের সময়ে ঘুমন্ত জাতিকে জাগ্রত করেছিলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সবাই এখন জানতে পারছে।

আযম খান সরকারি কর্মাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সেলিনা বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, শিক্ষক পরিষদের সম্পাদক কল্লোল কুমার, সহকারী অধ্যাপক এসএম কবির আহমেদ, সহকারী অধ্যাপক তারক চাঁদ ঢালী ও সুজন আহমেদ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা