সারাদেশ

মাদারীপুরে ভ্যান ও যাত্রীবাহী বাস সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ৩টার দিকে সদর উপজেলা ঘটকচর টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম (৬০) সদর উপজেলার মোস্তফাপুর চতুরপাড়া এলাকার মজিবর মাদবরের স্ত্রী ও ওহিদুল (২৫) একই এলাকার মজনু কারিগরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাশেদা বেগম তার নিজ বাড়ি থেকে বাবার বাড়ি সদর উপজেলার ঘটকচরে যাওয়ার উদ্দেশ্য ভ্যানচালক ওহিদুলের ভ্যান যোগে মোস্তফাপুর বাসস্টান্ড থেকে রওনা হন। ভ্যানটি ঘটকচর এলাকার টেক্সটাইল মিলের সামনে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী বিএমএফ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা রাশেদা বেগম ও ভ্যানচালক ওহিদুল নিহত হন। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ দুটি উদ্বার করে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নুর মোহাম্মদ সিকদার বলেন, বিকেল ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা