সারাদেশ

লালমনিরহাটে শিশু হত্যার দায়ে নারীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটে শিশুকে হত্যার দায়ে বেবি বেওয়া (৫০) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত বেবি বেওয়া লালমনিরহাট শহরের শাহাজাহান কলোনি এলাকার মৃত ইমান আলীর স্ত্রী।

আদালত পুলিশের এসআই মুসা আলম বলেন, লালমনিরহাট শহরে খাদিজা বেগম নামে এক শিশু হত্যার ঘটনায় ২০০৯ সালের ডিসেম্বর সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই হত্যা মামলায় দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত বেবি বেওয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি বেবি বেওয়া আদালতে উপস্থিত ছিলেন।

লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিউকেটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানি শেষে তথ্য প্রমাণে আদালত আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। বাদী ন্যায়বিচার পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা