সারাদেশ

নিউজ নেটওয়ার্কের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরায় ‘মানবাধিকার সুরক্ষাকারীদের এ্যাডভোকেসি, লবিং ও নিগোশিয়েশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় ব্যাচ (তিনদিন ব্যাপী) শেষ হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে তৃতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা: মো: রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন ও মানবাধিকারকর্মী বেনজির আহমেদ। তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের যশোরস্থ স্টাফ রিপোর্টার, নিউজ নেটওয়ার্কের আঞ্চলিক সমন্বয়কারী ফরাজি আহমেদ সাঈদ বুলবুল।

অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি, সাংবাদিক আমিনুর রশিদ, সাংবাদিক ফারুক মাহাবুবুর রহমান, শিক্ষক নেলি আফরিন, মাস্টার এস এম শহিদুল ইসলাম, কবি ও সাহিত্যিক গাজী শাহাজান সিরাজ প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করেন নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান।

তৃতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষার উপর জারিগান পরিবেশন করেন মাস্টার এস এম শহিদুল ইসলাম, আসাদুজ্জামান মধু , সৈয়দ রফিকুল ইসলাম, রুমা রানী ও তাসনিয়া তাবাচ্ছুম অর্ণা।

১২ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা ৭ ডিসেম্বর শুরু হয়। কর্মশালাটি পৃথক ৪টি ব্যাচে ভাগ করা হয়েছে। ৩ দিনব্যাপী প্রতিটি ব্যাচে ২৯ জন করে ( ১২দিনে, সর্বমোট ১১৬জন ) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে।

প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছেন স্থানীয়, আঞ্চলিক, জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, উন্নয়নকর্মী, ইমাম, পুরোহিত, সমাজকর্মী ও মানবাধিকারকর্মী।

সান নিউজ/এমআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা