সারাদেশ

যৌতুকের জন্য স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে পেটালেন ইমাম

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক না দেওয়ায় স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন এক মসজিদের ইমাম। অভিযুক্ত সেই ইমামের নাম মাহফুজুর রহমান হাকিমপুরী। তিনি শৈলকুপার হাকিমপুর গ্রামের খলিলুরর হমানের ছেলে। শেখপাড়া বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম তিনি।

শনিবার ( ১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ইমাম মাহফুজুর রহমান দ্বিতীয় বিয়ে করেন শান্তি ডাংগা গ্রামের আজিজুর রহমানের মেয়েকে। ইমামতি পেশার সঙ্গে বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিল করেন তিনি।

এ জন্য গাড়ি কেনার প্রয়োজন হলে শ্বশুর আজিজুর রহমানের কাছ থেকে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু আজিজুর রহমান এত টাকা দিতে ব্যর্থ হলে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন মাহফুজুর। এ সময় স্ত্রী ও শাশুড়িকেও বেধড়ক পেটান তিনি।

এর আগে যৌতুক দাবি করায় মাহফুজুররের বিরুদ্ধে কোর্টে মামলা করেন তার প্রথম স্ত্রী। আজিজুর রহমান বলেন, ‘মেয়ের জামাই প্রায়ই আমার কাছে গাড়ি কেনা বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। আমি গরিব হওয়ায় টাকা দিতে পারিনি ‘ মাহফুজুর রহমান বলেন, ‘রাগের মাথায় আমি মারপিট করেছি। আমার ভুল হয়েছে।’

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘মারধরের অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা