সারাদেশ

অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয় দেয়া প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়া শহরে ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয় দিয়ে প্রতারণার সময় ইসতিয়াক মাহমুদ অভি(২৪) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারক অভি জেলার দুপচাচিয়া উপজেলার পাঁচথিতা গ্রামের হাফিজার রহমানের ছেলে।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের বাদুরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়দানকারী যুবক বর্তমানে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় বাস করেন। বগুড়া সদর থানার উপ পরিদর্শক (এসআই) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সদর থানা পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাদুরতলা এলাকার তিব্বতের মোড় ও সোনা মিয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়দানকারী যুবক অভি এসময় পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে সেখানে দেখে অশালীন কথা বলতে থাকে।

একপর্যায়ে নিজেকে বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বলে দাবি করে প্রতারক অভি। তার কাছে থাকা অতিরিক্ত জেলা প্রশাসকের পরিচয়পত্রও দেখান। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে এক সময় প্রতারক অভি স্বীকার করেন তিনি আসলে অতিরিক্ত জেলা প্রশাসক নন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অতিরিক্ত জেলা প্রশাসকের পরিচয়দানকারী প্রতারক অভিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা