টাঙ্গাই‌লে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত 
সারাদেশ

টাঙ্গাই‌লে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত 

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে দুই ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে রু‌বেল (২৫) না‌মে এক চালক নিহত ও আ‌রো তিনজন আহত হ‌য়ে‌ছেন।

শ‌নিবার (১২ ডি‌সেম্বর) রাত ১২টা ৪৫ মি‌নি‌টের দি‌কে বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের চরভাবলা এলাকার ৪ নম্বর ব্রিজের কা‌ছে এই দুর্ঘটনা ঘ‌টে।

আহতরা হ‌লেন- ধামরাই‌য়ের ফরহাদ হো‌সেন (৩০), ঠাকুরগাও জেলার জয়নুল (৩৮) ও একই জেলার নজরুল (৩৫)।

নিহত চালক রু‌বেলের বা‌ড়ি ধামরাই উপ‌জেলার ইন্দ্রারা নয়াচর গ্রা‌মে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অ‌ফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, মহাসড়‌কের চরভাবলা এলাকার ৪ নম্বর ব্রিজের কা‌ছে দু‌টি ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ‌তে ট্রা‌ক চালক রু‌বেলের ঘটনাস্থ‌লেই মৃত‌্যু হয়। আহত হয় অপর ট্রা‌কের চালক ও দুই হেলপার। আহত‌দের টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

তি‌নি আ‌রো জানান, ট্রাক তিনটি মাল বোঝােই ছিলো।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা