সারাদেশ

খুলনায় ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা, সেমিনার এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক । দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ছিল “যদিও মানছি দূরত্ব, তব্ওু আছি সংযুক্ত”।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ডিজিটাল বাংলাদেশের কথা শুনে এক সময় মানুষ না বুঝে হাসি ঠাট্টা করেছে। কিন্তু বর্তমান সময়ে ডিজিটাল বাংলাদেশ শুধু কথায় নয়, বাংলাদেশ এখন বিশ্ব দরবারে ডিজিটাল ক্ষেত্রে রোল মডেল হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, চিকিৎসাসহ দেশে সকল সেক্টরে আধুনিক প্রযুুক্তির ছোঁয়া লেগেছে। এখন মানুষ চাইলেও অনেক কাজ আগের পুরাতন পদ্ধতিতে করতে পারবে না।

খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান সহ সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা