সারাদেশ

ইটভাটাকে পল্লী বিদ্যুতের ৩৫ লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর এলাকায় অবস্থিত 'সাতৈর ন্যাশনাল ব্রিকস লিমিটেড'কে ৩৫ লক্ষ টাকা জরিমানা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎ বিল কমের উদ্দেশ্যে মিটার টেম্পারিং করায় এই জরিমানা করা হয়েছে।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, সাতৈর ন্যাশনাল ব্রিকস লিমিটেড দীর্ঘদিন মিটার টেম্পারিং করে চালাচ্ছিল, যাতে বিল কম আসে। বিষয়টি ৩ ডিসেম্বর কর্তৃপক্ষের নজরে আসে। এরপর মিটার পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয় এবং তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। মিটার পরীক্ষা করে টেম্পারিং করার বিষয়টি প্রমাণিত হলে ৮ ডিসেম্বর ওই ইটভাটাকে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ৩৫ লক্ষ টাকা জরিমানার নোটিশ প্রদান করে। ন্যাশনাল ব্রিকস লিমিটেড জরিমানার কিছু টাকা পরিশোধ করেছে, বাকি টাকা কিস্তিতে পরিশোধ করবে।

এ ব্যাপারে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মাহাবুর হাসান বলেন, ওই ইটভাটা অবৈধ কাজ করেছে। এজন্য জরিমানা করা হয়েছে। কিছু টাকাও পরিশোধ করেছে। বাকি টাকা কিস্তিতে দেবে।

উল্লেখ্য, ওই ইটভাটার লাইসেন্স আওলাদ হোসেন বাবরের নামে হলেও ভাটাটি পরিচালনা করছেন ফরিদপুর-১ আসনের বিএনপির সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ঝালকাঠিতে সাধারণ পৌরবাসীর মানব বন্ধন

ঝালকাঠি পৌরসভায় নাগরিক সনদপত্র ও চেয়ারম্যান সার্টিফিকেট নিতে গিয়ে সাধারণ মানু...

মুন্সীগঞ্জ পৌরসভার গতি ফিরবে সড়ক উন্নয়নে 

মুন্সীগঞ্জ পৌরসভার সড়কে পাশে পল্লী বিদ্যুতের প্রায় ৪০টি বৈদ্যুতিক খুঁটি নিরাপ...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধক ক্ষেপণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা