সারাদেশ

পাবনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার ঈশ্বরদী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্থানীয় মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মাছ ব্যবসায়ী রুবেল প্রামাণিক (৪০) উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাবমোড়ের মৃত আহম্মদ প্রামাণিকের একমাত্র ছেলে

শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান। আহত ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত মাছ ব্যবসায়ী রুবেলসহ অন্যরা প্রতিদিন ভোরে মাছ কিনতে নাটোরের বড়াইগ্রাম রাজাপুর যেতেন। শনিবার ভোরে রাজাপুর থেকে মাছ কিনে টেম্পুযোগে ঈশ্বরদীতে ফেরার পথে দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কে মুন্নার মোড় নামক স্থানে পেছন থেকে তুহিন পরিবহণ বাস টেম্পুকে সজোরে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী রুবেলসহ অন্যরা ছিটকে পড়ে। এ সময় টেম্পুর চালক দিয়াড় বাঘইল গ্রামের মৃত আনছার খাঁর ছেলে আসাদুল ইসলাম (৪৬), মাছ ব্যবসায়ী রুবেল প্রামাণিক (৪০) মাছ ব্যবসায়ী পাকশীর রুপপুরের সেলিম (৪৮) এবং এক শিশু (১২) মারাত্মকভাবে আহত হয়।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মাছ ব্যবসায়ী রুবেল প্রামাণিকের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ জানান, ঘাতক বাসটিকে নাটোর থেকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আহত ৩ জন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

সান নিউজ/আরএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা