সারাদেশ

সিলেটে করোনায় আরও দু'জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫২  

নিজস্ব প্রতিনিধি, সিলেট : আবারও করোনায় শোকাহত সিলেট। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও দুজনের। এ নিয়ে বিভাগজুড়ে মোট মৃত্যুর সংখ্যা আড়াইশ' ছাড়িয়ে, ২৫২। নতুন মৃতরা সিলেট জেলার অধিবাসী। এদের নিয়ে সর্বনাশা করোনা সিলেট জেলার ১৮৯, সুনামগঞ্জের ২৫, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ২২ জনের প্রাণের কেড়ে নিয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন আরও ৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭, সুনামগঞ্জে ৭ ও হবিগঞ্জের ৮ জন।

এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ২৪ জন। এদের মধ্যে সিলেট জেলার ৮ হাজার ৭শ' ৫০, সুনামগঞ্জের ২ হাজার ৪শ' ৯১, হবিগঞ্জের ১ হাজার ৯শ' ৩১ ও মৌলভীবাজারের ১ হাজার ৮শ' ৫২ জন।

এ বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯ জন। তারাও সবাই সিলেট জেলার অধিবাসী। এনিয়ে বিভাগজুড়ে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৩ হাজার ৭শ' ৯৪ জন। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৬৩, সুনামগঞ্জের ২ হাজার ৪শ' ২৯, হবিগঞ্জের ১ হাজার ৫শ' ৭৯ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ' ২৩ জন।

শনিবার সকালে সিলেট বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৪১ জন। এরমধ্যে সিলেট জেলার ৩৯ ও হবিগঞ্জের ২ জন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা