সারাদেশ

১২ ডিসেম্বর থেকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : বরগুনায় ১২ ডিসেম্বর থেকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ পালন উপলক্ষে বরগুনায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১০ডিসেম্বর) বেলা ১২টায় বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন বরগুনার সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান।

১২ডিসেম্বর থেকে ৬ সপ্তাহ শুধুমাত্র সরকারি ছুটির দিন ব্যতিরেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। ৯মাস বয়স থেকে ১০ বছরের মধ্যে বরগুনার ২ লাখ ২৪ হাজার ৬১৫ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে।

মোট কেন্দ্র রয়েছে ১৮৩৬টি এবং স্থায়ী কেন্দ্র ৬টি। টিকাদান কর্মীর সংখ্যা ৩ হাজার ৬৭২ জন এবং ৫ হাজার ৫০৮ জন স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে প্রেস কনফারেন্সে জানানো হয়েছে।

প্রেস কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসআইএমও ডাঃ মোঃ লুৎফর রহমান, ডাঃ বিভাস চন্দ্র মন্ডল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাফর হোসেন হাওলাদার, সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ার, চিত্তরঞ্জন শীল, জহিরুল হাসান বাদশা, আবু জাফর সালেহ সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

সান নিউজ/এমএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা