সারাদেশ

১২ ডিসেম্বর থেকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন  

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন অফিসের আয়োজনে অফিসের সভা কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, ডা. সাকিবুর রহমান ও ডা. ফাবিয়া হান্নান সাংবাদিকদের ক্যাম্পেইন সম্পর্কে ধারণা দেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রশ্নের উত্তর দেন।

সম্মেলনে জানানো হয়েছে, আগামী ১২ ডিসেম্বর শনিবার থেকে শুরু হয়ে ২০২১ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এ কর্মসূচীতে জেলার ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ২ লাখ ৭৫ হাজার ৭৩১ জন শিশুকে এই টিকা দেয়া হবে ।

এ কর্মসূচীতে ৪৩২ জন টিকাদানকারী ও ৬৪৮ জন স্বেচ্ছাসেবী পুরো জেলা ঘুরে ঘুরে এই টিকা প্রদান করবেন। জেলার ৪টি পৌরসভা ও ৬৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই কর্মসূচী চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা