সারাদেশ

পদ্মা সেতুর শেষ স্প্যান বসায় কোটালীপাড়ায় মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : স্বপ্নের পদ্মা সেতুর শেষ স্প্যান বসায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মিষ্টি বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে শেষ স্প্যানটি বসানোর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী ও স্থানীয় জনগণ আনন্দ-উল্লাসে মেতে ওঠে। এরপর তারা উপজেলা সদরে মিষ্টি বিতরণ করেন। এ সময় আওয়ামী লীগ নেতা ফরমান মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এস এম ইস্রাফিল, বাবলু হাজরা, যুবলীগ নেতা ফজলুর রহমান দিপু, হায়দার হাজরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বাবলু হাজরা বলেন, আজ পদ্মা সেতুর শেষ স্প্যানটি বসায় এপার-ওপার যুক্ত হলো। এই সেতুটি কাজ সম্পন্ন হলে দক্ষিণ বঙ্গের মানুষ সহজেই দেশের বিভিন্ন স্থানে যেতে পারবে। দক্ষিণ বঙ্গের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। এই স্বপ্নের সেতু নির্মিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা