সারাদেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ৩

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুর জেলার মধুখালী পৌরসভা নির্বাচনে নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে নগরকান্দা থেকে মধুখালী যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৩ জন আহত হয়েছেন।

ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালি উপজেলার রায়পুর ইউনিয়নের মাজেদা জুট মিলের সামনে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নগরকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল, গাড়ি চালক আনোয়ার হোসেন ও পুলিশের একজন সদস্য এ দুর্ঘটনায় আহত হন। দুর্ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

আহতদের মধুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর গাডড়ি চালককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সকলের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সান নিউজ/কাসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা