পিকআপ ভ্যান চাপায় এনজিও কর্মী নিহত 
সারাদেশ

পিকআপ ভ্যান চাপায় এনজিও কর্মী নিহত 

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী রুবেল মিয়া (৩০) নামের এক এনজিও কর্মীর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার কলতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনজিও কর্মী উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধরুয়া গ্রামের মিয়া হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মিয়া ময়মনসিংহ শহরে অবস্থিত বেসরকারি এনজিও সংস্থা দেশবন্ধু’র মাঠ কর্মী। বৃহস্পতিবার সকালে রুবেল এনজিও কার্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেলে নিয়ে বের হয়। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া এলাকায় আসতেই ঘন কুয়াশার কারণে কিছু দেখতে না পেয়ে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সামনে পড়ে যায়। এসময় পিকআপ ভ্যান চাপায় ঘটনাস্থলেই রুবেল মিয়া নিহত হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা