সারাদেশ

নওগাঁয় ৩২ খণ্ড লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর মান্দায় অজ্ঞাত এক ব্যক্তির ছিন্ন ভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক থেকে ৩২ টুকরো মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও থানা পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোনো এক সময় উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে অজ্ঞাতনামা ওই ব্যক্তি নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক পারাপার হচ্ছিলেন। রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় মারা গিয়ে রাস্তার ওপর পড়ে ছিলেন। অন্যান্য যানবাহন লাশের ওপর দিয়ে চলাচলা করায় ছিন্নভিন্ন হয়ে যায়।

সকালে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা লাশের প্রায় ৩২টি টুকরো উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, লাশের পরিচয় শনাক্ত করার মতো তেমন কোনো তথ্য থানা পুলিশ পাইনি। তবে লাশের পরিহিত জ্যাকেট, চাদর ও লুঙ্গি জব্দ করা হয়েছে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা