সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের মাসটাঙ জেলায় একটি পোলিও টিকাদান কর্মসূচিতে বোমা হামলায় ৫ শিশুসহ মোট ৭ জন নিহত হয়েছে।

আরও পড়ুন : ইসরায়েলে হামলার প্রস্তুতির নির্দেশ খামেনির

মাসটাঙ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রহমত উল্লাহ বলেছেন, সন্ত্রাসী হামলার ঝুঁকির কারণে কড়া পুলিশি প্রহরায় শুরু হয়েছে চলতি বছরের পোলিও টিকাদান কর্মসূচী। শুক্রবার জেলার মেয়েদের একটি স্কুলের কাছে ছিল এই কর্মসূচী। টিকাদান চলাকালেই বোমা হামলা ঘটেছে সেখানে।

মাসটাঙ পুলিশের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল ফাতাহ জানান, “টিকাদান কর্মসূচীর স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে চালানো হয়েছিল এ হামলা। তবে তাদের কেউ নিহত বা আহত হননি। নিহত ৭ জনের মধ্যে মধ্যে ৫ জন শিশু, একজন অভিভাবক এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।”

আরও পড়ুন : ইসরায়েলে হামলার প্রস্তুতির নির্দেশ

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, “শিশুদেরকে হামলার লক্ষ্যবস্তু বানানো চরম নিষ্ঠুরতার প্রকাশ।”

কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। বেলুচিস্তান পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে কি না, তা ও জানা যায়নি।

আরও পড়ুন : ত্রিপুরায় বাংলাদেশি আটক

এর আগে চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়াতে পোলিও টিকাদান কর্মসূচির স্বাস্থ্যকর্মীদের পাহারার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে বন্দুক হামলা চালানো হয়েছিল। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তারা।

প্রসঙ্গত, বিশ্বের অন্যান্য দেশ থেকে পোলিও বিলুপ্ত হয়ে গেলেও এখনও দু’টি দেশে টিকে রয়েছে শিশুদের এই ভয়াবহ রোগটি। দেশে দু’টির নাম পাকিস্তান এবং আফগানিস্তান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা