সারাদেশ

মনপুরায় কাকড়া চাষি ও আহরণকারীদের মধ্যে উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের হাজির হাটে কাকড়া চাষি ও আহরণকারী ৩০ জনের মধ্যে উপকরণ বিতরণ করা হয়েছে।

সকালে মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নে উপকরণগুলো বিতরণ করেন মনপুরা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা।


পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এরিয়া ইনচার্জ আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক লুৎফর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক আনিসুর রহমান।


পরে কাকড়া আহরণকারীদের মধ্যে লাইফ জ্যাকেট, ফাস্ট এইড বক্স, উপকরণ সহ, কাকড়া ধরার শিক, শাবল, কাকড়া রাখার ঝুড়ি, গামবুট ডিপো মালিকদের মধ্যে র‌্যাক, বালতি, চিমটি, মাটি ও পানি পরীক্ষার যন্ত্র সোলার প্যানেল সহ নানাবিধ উপকরণ বিতরণ করা হয়।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা