সারাদেশ

সিলেটে এবার খাদ্যপ্রস্তুতকারী কোম্পানিকে ৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের কারণে ফিজা অ্যান্ড কোম্পানিকে ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে আলমপুর গোটাটিকরস্ত ফিজার প্রধান কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন র‌্যাব-৯ সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান। এতে উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি নাহিদ হাসান ও অন্যান্য কর্মকর্তা।

অভিযান শেষে র‌্যাব-৯, সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান জানানা, ফিজার মিষ্টি, বেকারি, বিস্কুটসহ কয়েকটি পৃথক ইউনিট আছে। আমরা প্রথমে মিষ্টি ইউনিটে অভিযান চালাই।

অভিযান চলাকালে ড্রেনের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তৈরি করা মিষ্টি স্যাঁতসেঁতে দুর্গন্ধযুক্ত স্থানে রাখা হচ্ছে। একই সঙ্গে এখানে যেসকল কর্মী রয়েছে তারা কোনো ধরণের স্বাস্থ্যবিধি মানছেন না।

তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানের এমডি ও জেনারেল ম্যানেজারকে (অপারেশন) ৬ লাখ এবং ৩ লাখ টাকাসহ মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানের এমডি ও জেনারেল ম্যানেজারকে (অপারেশন) যতাক্রমে ৬ ও ৩ লাখ টাকাসহ মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অনাদায়ে এমডিকে তিনমাস ও জিএমকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, সিলেটের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা