সারাদেশ

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

নিজস্ব প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুরপাড় ফয়জুল উলুম মহিউচ্ছুন্নাহ কওমী মাদ্রাসার এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে বেলাল হোসেন (২৮) নামে ওই মাদ্রাসার এক শিক্ষককে আটক করা হয়েছে।

নির্যাতিত ছাত্রের বাবা অভিযোগ করেন, তার ছেলে ওই মাদ্রাসার আবাসিক ছাত্র। শিক্ষক বেলাল হোসেন নানা ওসিলায় হাসানকে তার রুমে ডেকে নিয়ে হাত পা মালিশ করাতেন। তিনি বৃহস্পতিবার রাতে ছেলেটিকে তার রুমে ডেকে নিয়ে বলাৎকার করেন। ছেলেটি পরে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি এসে তার বাবা-মাকে জানালে তারা লোকজন নিয়ে শুক্রবার ওই মাদ্রাসায় এসে বলাৎকারের অভিযোগ করেন। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষক বেলাল হোসেনকে মাদ্রাসার একটি কক্ষে আটক করে রাখে।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জয়নুল আবেদীন জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, শিক্ষক বেলালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা