সারাদেশ

ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান অবমাননাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি পৌরসভার সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় ঝালকাঠি জেলা আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তিরা সব সময় বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তান বানানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করতে হবে।

সান নিউজ/রেক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা