সারাদেশ

লালমনিরহাটে একই ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জে একই ট্রেনে কাটা পড়ে রহিদুল ইসলাম ইমরান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীসহ দু'জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ও দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনের কাছে শান্তিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনটি সকালে কাকিনা স্টেশন অতিক্রম করছিল। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ক্রসিংয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী পথচারী ওই ট্রেনে কাটা পড়ে মারা যান। আবার একই ট্রেনটি লালমনিরহাট অভিমুখে ফেরার পথে একই এলাকার কাকিনা স্টেশন অতিক্রম করে শান্তিগঞ্জ বাজারে মোটরসাইকেল আরোহী ইমরান কাটা পড়ে মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা