সারাদেশ

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল থেকে বৃহস্পতিবার রাতে ১৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় শুক্রবার (৪ ডিসেম্বর) বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর শহরের দক্ষিণ কামারগ্রামের মো. মোশাররফ হোসেন শেখ (৫০) ইয়াবাসহ শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের পাশে জনি সিকদারের বাড়িতে অবস্থান করছিলেন। সংবাদ পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে মোশাররফকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে ১৮ পিস ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় মোশাররফকে আসামি করে শুক্রবার উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাহাদাত হোসেন বাদি হয়ে বোয়ালমারী থানায় একটি মামলা করেন। মোশাররফকে দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, ১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোশাররফকে আটক করা হয়েছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা