সারাদেশ

পাঁচবিবিতে অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় একমাত্র আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে মাদখুর গ্রামের নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত সোমবার দুপুরে উপজেলার মাদখুর গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান। তিনি বলেন, ‘উপজেলার মাদখুর গ্রামের রবিউল ইসলাম প্রতিবেশী এক গৃহবধূকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে তার নিজ বাড়িতে ধর্ষণ করে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ রবিউলকে গ্রেফতারর করে।’

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা