সারাদেশ

আট জেলার সড়কে ২০ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ ৮ জেলায় সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ৬ জন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ৭ জন, রাজধানীর যাত্রাবাড়ীতে ১ জন, নরসিংদীর শিবপুর উপজেলায় ১ জন, ভোলার সদর উপজেলায় ১ জন, নাটোরের সদর উপজেলায় ১ জন, ফরিদপুুরের বোয়ালমারিতে ১ জন ও লালমনিরহাটে ২ জন নিহত হয়।

প্রতিনিধিদের পাঠানো খবর :

টাঙ্গাইল : সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুর্নী এলাকায় রাস্তার পাশে থাকা যাত্রীবাহী বাসে ধাক্কা দেয় ট্রাক। এতে ছয়জন নিহত হয়। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, উপজেলার কুর্নী এলাকায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহত ছয়জনের মধ্যে রয়েছেন ট্রাকের হেলপার রংপুরের পীরগঞ্জ উপজেলার শমসের হাট গ্রামের মো. রতন মিয়ার মিয়ার ছেলে মো. চুন্নু (৩২), একই উপজেলার ধলনাকান্দি গ্রামের জয়নাল হোসেনের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৪), একই গ্রামের পারভেজ আলীর ছেলে সিরাজুল ইসলামের (৬১) নাম জানা গেছে। বাকি তিন জনের নাম-পরিচয় জানা যায়নি। টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস কুর্নী এলাকায় এসে বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য বাসটি সড়কের পাশে দাঁড় করানো হয়। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজি বোঝায় একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় আহত হন অন্তত ১২ জন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দু’জনের মৃত্যু হয়।

মানিকগঞ্জ : দুপুরে মানিকগঞ্জের দৌলতপুরের মুলকান্দিতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন সাতজন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মানিকগঞ্জের দৌলতপুরের মুলাকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ নিহত সাত জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন অটোরিকশার চালক বলে জানা গেছে।

ঢাকা : সকালে রাজধানীর যাত্রাবাড়ীর মানিকদিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ইফতিখার ইফতি (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনন্ত বড়ুয়া (১৮) নামে আরেক শিক্ষার্থী। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য ইফতির মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত অনন্তের দুই পা ও হাতে আঘাত লেগেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।

নাটোর : সকালে নাটোরের সদর উপজেলার হয়বতপুর এলাকায় নাটোর-বনপাড়া মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মো. আলাল ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির পরিদর্শক মো. রেজওয়ানুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষে সকাল সাড়ে ৬টার দিকে বাড়ি ফিরছিলেন আলাল ফকির। পথে হয়বতপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

নরসিংদী : দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার জামতলা এলাকায় পিকআপভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইউসুফ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শিবপুর থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ইউসুফ আলীর মরদেহ উদ্ধার করে ইটাখলা হাইওয়ে ফাঁড়িতে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনা কবলিত অটোরিকশা, নসিমন ও পিকআপভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ভোলা : দুপুরে ভোলায় ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে ট্রলির ধাক্কায় নিজাম উদ্দিন মিরন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ভোলার বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, দুপুরে মিরনসহ তিনজন মোটরসাইকেলে করে ভোলা শহরে যাচ্ছিলেন। ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালামাল বোঝাই একটি ট্রলি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিরন মারা যান। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রলি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

বোয়ালমারী (ফরিদপুর) : শুক্রবার বেলা ১১ টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামে মোটরসাইকেল চাপায় আলী হামজা নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। নিহতের বাবা মমিনুর রহমান জানান, তার ছেলে বাড়ি সংলগ্ন রাস্তায় দৌড়াদৌড়ি করার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে শিশুটিকে মারাত্মক আহত হলে সঙ্গে সঙ্গে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোয়ালমারী থানা পুলিশ বোয়ালমারী হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জে একই ট্রেনে কাটা পড়ে রহিদুল ইসলাম ইমরান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীসহ দু'জনের মৃত্যু হয়েছে। সকাল ও দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনের কাছে শান্তিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনটি সকালে কাকিনা স্টেশন অতিক্রম করছিল। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ক্রসিংয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী পথচারী ওই ট্রেনে কাটা পড়ে মারা যান। আবার একই ট্রেনটি লালমনিরহাট অভিমুখে ফেরার পথে একই এলাকার কাকিনা স্টেশন অতিক্রম করে শান্তিগঞ্জ বাজারে মোটরসাইকেল আরোহী ইমরান কাটা পড়ে মারা যান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা