চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারীর মৃত্যু 
সারাদেশ

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারীর মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় পিকআপ ভ্যানের ধাক্কায় মতিয়ার রহমান (৪৭) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (০২ ডিসেম্বর) দিবাগত রাত ৯টায় সদর উপজেলার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতিয়ার রহমান একই উপজেলার বালিয়াকান্দি ক্যানালপাড়ার আব্দুল বারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে দশমাইল হাফিজিয়া মাদ্রাসার সামনের সড়কে রাস্তা পার হচ্ছিলো মতিয়ার। এ সময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মতিয়ার।

চুয়াডাঙ্গা সদর থানাধীন সিন্দুরিয়া ক্যাম্পের ইনচার্জ (এসআই) ইকবাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পিকআপটি আটক করা সম্ভব হয়নি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা