সারাদেশ

যশোরে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরে র‌্যাব ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬শ পিস ইয়াবা এবং ৭২ বোতল ফেনসিডিলসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এই ঘটনায় শার্শা এবং বাঘারপাড়া থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের আ‍ৃবু হাসান, গোলাম রসুল, বরিশাল শহরের আলেকান্দা সিকদারপাড়া মুন্সি বাড়ির দুলাল হোসেন ও ফরিদপুর সদরপুর উপজেলার শ্যামপুর গ্রামের ইদ্রিস আলী শেখ। এর মধ্যে দুলাল ও ইদ্রিস আলী খুলনার আড়ংঘাটা থানাধীন গাইকুড় গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

র‌্যাব যশোর ক্যাম্প জানিয়েছে, বুধবার (২ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে শার্শা উপজেলার বাগআঁচড়া সোনালী ব্যাংকের সামনে থেকে ৭২ বোতল ফেনসিডিলসহ আবু হাসান ও গোলাম রসুলকে আটক করা হয়।

এছাড়া মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালায় বাঘারপাড়া উপজেলার দাদপুর গ্রামে। ওই গ্রামের হাজী আব্দুল মালেকের ইটভাটার পিছনে মোস্তাক মেম্বরের বাঁশবাগান থেকে দুলাল খাঁ ও ইদ্রিস শেখকে ৬শ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। বুধবার সকলকেই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা