সারাদেশ

স্কুলছাত্রীকে ভয় দেখিয়ে এক মাস ধরে গণধর্ষণের অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: গণধর্ষণের ভিডিও ধারণ করে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে এক মাস ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে দুই কিশোরসহ তিনজনের বিরুদ্ধে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউসুফ আলী (১৮) নামে এক ভ্যানচালককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে তাকে আটক করে থানায় আনা হয়েছে। ইউসুফ আলী (১৮) ওই গ্রামের আলীর ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোর একই গ্রামের মিন্টু প্রামাণিকের ছেলে জীবন (১৭) ও মানিক হোসেনের ছেলে ফয়সালকে (১৭) পুলিশ গ্রেফতারের চেষ্টা করছে।

এ বিষয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বলেন, এক মাস আগে স্কুলে যাওয়ার সময় ইউসুফ, জীবন ও ফয়সাল আমার মেয়েকে রাস্তা থেকে ধরে ফয়সালের নির্জন বাড়ির একটি ঘরে নিয়ে তিনজন মিলে গণধর্ষণ করে। এ সময় ইউসুফের মোবাইল ফোনে ফয়সাল এ ধর্ষণের ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গত একমাস ধরে তিনজন মিলে প্রায় রাতেই মেয়েটিকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে আসছিল। মঙ্গলবার (১ ডিসেম্বর) গভীর রাতে তারা ধর্ষণের জন্য টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমার মেয়ে চিৎকার দেয়। এতে আশপাশের লোকজন ছুটে এসে ইউসুফকে হাতেনাতে আটক করে। লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ফয়সাল ও জীবন।

এ বিষয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ইউসুফকে আটক করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেছেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের সন্তানরা মেধা ও যোগ্যতার মাধ্যমে ভালো অর্জন কর...

যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছেছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বর্তমানে সমাপ্তির দিকে এগোচ্ছে বলে মনে কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা