সারাদেশ

স্বামীকে কুপিয়ে হত্যায় স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যা মামলার রায়ে স্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এরপর আসামি রোজিনা আক্তারকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বলেন, মামলার বাদী শফিকুল ইসলাম ও তার ছোট ভাই সিরাজুল ইসলাম পরিবার নিয়ে রাজধানীর জুরাইন এলাকায় থেকে কাঁচামালের ব্যবসা করতেন। গত ২০০৩ সালের ২৪ অক্টোবর রাত ৩ টার সময় সিরাজুল ইসলামকে তার স্ত্রী রোজিনা আক্তার পারিবারিক কলহের জের ধরে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় রোজিনাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা