সারাদেশ

শাশুড়িকে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার বাগুন্দা গ্রামে এই ঘটনা ঘটে।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত সাহার বানুর (৫৫) একই গ্রামের গনজের আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে শাশুড়ি সাহার বানুর সঙ্গে তার ছেলে জামাল হোসেনের স্ত্রী সীমা খাতুনের বাগবিতণ্ডা হয়। পরে শাশুড়ি সাহার বানু রাগ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে তাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহতের ভাই আসাদুল হক অভিযোগ করে জানান, তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার বোনের সঙ্গে প্রায়ই ঝগড়া করতো পুত্রবধূ সীমা। তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন সীমা। এ ঘটনার পর থেকে সীমা পলাতক রয়েছেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, ময়নাতদন্তের পর বেরিয়ে আসবে মৃত্যুর প্রকৃত রহস্য।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা