সারাদেশ

সিলেটে ৩ মাদক ব্যবসায়ী কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে আবার সহোদরও আছেন।

তারা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছৈলাখালের মৃত আনসার আলীর খানের ছেলে জকির হোসেন (৫২) ও জিয়াউল খান জিয়ারত (৪৩)। অপরজন হলেন একই উপজেলার কালিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদ পারভেজ ওরফে লাভলু (৩৬)।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরতলীর খাদিম বাগানবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল, ২৮ বোতল মদ, ৬ বোতল বিয়ার ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

জব্দকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা