সারাদেশ

খুলনায় শিশু হত্যায় চাচা ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, খুলনা: বটিয়াঘাটায় পুলিশের উপ-সহকারি পরিদর্শক (এএসআই) অমিত কুমার মন্ডলের ছেলে জশ মন্ডলকে (৫) হত্যার ঘটনায় আটক অনুপ মন্ডলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে জু‌ডি‌শিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক নয়ন বিশ্বাস ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মঙ্গলবার সকালে শিশুটির বাবা এএসআই অমিত কুমার মন্ডল বাদী হয়ে তার ভাই অনুপ মন্ডলকে আসামী করে বটিয়াঘাটা থানায় মামলা (নং- ১ ) দায়ের করেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির জানান, নিহত শিশুর কাকা মামলার আসামী অনুপ মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। জিজ্ঞাসাবাদের পর জানা যাবে কি কারণে এ হত্যাকান্ড ঘটতে পারে। পারিবারিক কলহ নাকি পরকীয়া সর্ম্পক সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এছাড়াও শিশুটির মা তনুশ্রী মন্ডলকেও পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার (৩০ নভেম্বর )সকালে বটিয়াঘাটার ফুলতলা গ্রামের অমিত কুমার মন্ডলের ছেলে জশ মন্ডলের (৫) লাশ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় কালো দাগের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।

শিশু জশ এর বাবা ঢাকার বাড্ডা থানায় পুলিশের উপ-সহকারি পরিদর্শক (এএসআই) পদে কর্মরত রয়েছেন। স্ত্রী তনুশ্রী মন্ডল ও শিশু ছেলে জশ তার সাথে ঢাকায় থাকেন। রোববার রাত ৮টার দিকে তনুশ্রী ও জশ ঢাকা থেকে খুলনার বটিয়াঘাটা ফুলতলা গ্রামে রাসপুঁজায় বেড়াতে আসলে এ ঘটনা ঘটে।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা