সারাদেশ

'চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে'

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। নিজে চাকরি করবো না, অন্যকে চাকরি দিবো।

সিটি মেয়র মঙ্গলবার (১ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) এক্টিভেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মেয়র বলেন, ডিজিটাল বাংলাদেশের প্রধান রূপকার প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের ঘোষণা দেন। তথ্য প্রযুক্তিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নানাবিধ উদ্যোগ নিয়েছে। আইসিটি সেবা দেশের সকল অঞ্চল ও সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। সকল ইউনিয়নে ডিজিটাল সেবা চালু রয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবে রূপ লাভ করেছে।

তিনি আরও বলেন, দেশের শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে নেই। তাদের যথাযথ সুযোগ করে দিলেই এ দেশকে সমৃদ্ধশালী করে তুলতে পারবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মো. মাহবুব আলম সোহাগ প্রমুখ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা