সারাদেশ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের বড়াইগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী রুবেল হোসেনকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে নাটোরে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মো. ইমদাদুল হক এই রায় ঘোষণা করেন। নাটোর জজ কোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটার আনিসুর রহমান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে ২৭ জুন বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের রুবেল হোসেনের সঙ্গে সিরাজগঞ্জের তেঁতুলিয়া গ্রামের ফাতেমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রী ফাতেমাকে নির্যাতন করতে থাকে রুবেল। একপর্যায়ে ২৬ সেপ্টেম্বর রাতে মামলার অন্য আসামিদের সহযোগিতায় ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বোন আকলিমা বেগম বাদি হয়ে বড়াইগ্রাম থানায় রুবেল হোসেনসহ ৪ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন।

সূত্র থেকে আরো জানা যায়, তদন্ত শেষে অন্য আসামিদের বাদ দিয়ে রুবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে মামলাটি বিচারের জন্য আদালতে প্রেরিত হলে আজ মঙ্গলবার দুপুরে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মো. ইমদাদুল হক তার রায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাসহ অর্থদণ্ডের অর্থ নিহত ফাতেমার পিতা-মাতাকে ক্ষতিপূরণ বাবদ প্রদানের নির্দেশ দেয়া হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা