সারাদেশ

‌মাদকাসক্ত পুলিশ সদস্য চিহ্নিত করতে ডোপ টেস্ট করা হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, মহানগর পুলিশের মাদকাসক্ত সদস্য চিহ্নিত করতে নিয়মিত ডোপ টেস্ট করা হচ্ছে। ইতোমধ্যে সাত পুলিশকে বিভাগীয় মামলার আওতায় নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে পুলিশ প্যাট্রোল কার কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

দ্রুততম সময়ে পুলিশ সেবাকে নিশ্চিত করতে- পাঁচলাইশ, খুলশী, ডাবলমুরিং এবং কোতোয়ালী এলাকায় প্যাট্রোল কার ৪টি চলবে।

পুলিশ কমিশনার আরো জানান, প্রত্যেক গাড়িতে ইনবিল্ট সিসি ক্যামেরা যুক্ত। প্রত্যেক গাড়িতে হ্যালমেট, বুলেটপ্রুফ জ্যাকেট, হ্যালার, ক্রাইমসিন বক্স, ওয়াকিটকিসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পুলিশ পরিচালনায় বেসিক কিছু পরিবর্তন আনতে চাচ্ছি। তার মধ্যে অন্যতম হচ্ছে স্মার্ট পুলিশিং। উন্নত বিশ্বের মতো করে প্রযুক্তিনির্ভর পুলিশিং এর জন্য কার দিয়ে প্যাট্রোলিং করার জন্য। তিনি বলেন, প্রতিটি প্যাট্রোল কারে একজন সাব ইন্সপেক্টর ও একজন এএসআই দুইজন কনস্টেবল থাকবে। নির্দিষ্ট এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টহল করবে প্যাট্রোল কারগুলো।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা