সারাদেশ

নিখোঁজের একদিন পর শিশুর লাশ মিলল পুকুরে

নিজস্ব প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া) : নিখোঁজের একদিন পর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মিম খাতুন (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নহির মোড় এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিম ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর এলাকার মদন আলীর মেয়ে।

স্থানীয় চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত জানান, সোমবার (৩০ নভেম্বর) সকালে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় মিম খাতুন। তার পর থেকে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকাজুড়ে মাইকিং করেন। মঙ্গলবার পার্শ্ববর্তী মুসার পুকুরে স্থানীয়রা শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হাবিব জানান, পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা