সারাদেশ

খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, খুলনা : সারা বিশ্বের ঐক্য, ‘এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’ এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার(১ ডিসেম্বর) খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সিভিল সার্জন অফিসের উদ্যোগে সকালে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেনারেল হাসপাতাল চত্ত্বরে অনুষ্ঠিত হয়। র‌্যালিতে চিকিৎসক, নার্স, এনজিওসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এসময় সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ সাদিয়া মনোয়ারা উষা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন, এইডস একটি মরণব্যাধি। এইডস প্রতিরোধে সচেতনতাই বেশি জরুরি। আমাদের দেশে এইডস’র প্রকোপ তেমন বেশি না হলেও প্রতিবেশি দেশগুলোতে এর বিস্তারের হার অনেক বেশি। প্রতিবেশি দেশ থেকে যাতে এইডস ছড়াতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান অতিথিরা।

উল্লেখ্য, অনিরাপদ দৈহিক মিলন, এইডস রোগের ভাইরাস রয়েছে এমন রক্ত শরীরে গ্রহণ, অন্যের ব্যবহার করা ইনজেকশনের সূঁচ বা সিরিঞ্জ ব্যবহারের ফলে এইডস ছড়াতে পারে। এছাড়াও রোগের ভাইরাস বহনকারী মা হতে গর্ভাবস্থায় এবং প্রসবের সময় অথবা বুকের দুধের মাধ্যমে সন্তানের এইডস হতে পারে।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা