সারাদেশ

ভাস্কর্য বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে খুবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের উদ্যোগে ‘ভাস্কর্য বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শ্লোগানকে সামনে রেখে ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলার সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান জাহিদা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশীষ কুমার দাস।

বক্তারা বলেন ভাস্কর্য নিয়ে যে অপতৎপরতা চলছে এটি কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। যে অশুভ শক্তি এই অপতৎপরতা চালাচ্ছে সেই অশুভ শক্তির বিরুদ্ধে সাহস করে রুখে দাঁড়াতে হবে। মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির বিরেুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এসময় বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের অধীন তিনটি ডিসিপ্লিনের প্রধানসহ শিক্ষকবৃন্দ এবং অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা