সারাদেশ

প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের ১১ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের স্বীকৃতি ও এমপিওভুক্তিকরণ, স্বীকৃতির তারিখ থেকে শতভাগ বেতন ভাতা ও সকল সুবিধাদী প্রদানসহ ১১ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রোববার (২৯ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক শেখ তাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, পাটকেলঘাটা মুক্তিযোদ্ধা পারাবত বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম, এমপি রবি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা ফারজিনা নাহিদ, শহীদ মুক্তিযোদ্ধা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, কচুয়া বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সাবিহা খাতুন, এমজেএফ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জালালুর রহমান, কাথন্ডা সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক হারুনার রশিদ, মির্জানগর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মাহাবুবার রহমান এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ পারভেজ, কালিগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিরুল হোসেন খান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আজহারুল ইসলাম।

বক্তারা এ সময় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের স্বীকৃতি, এমপিও ভুক্তিকরণ, স্বীকৃতির তারিখ থেকে শতভাগ বেতন ভাতা ও সকল সুবিধাদী প্রদানসহ ১১ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবী জানান। মানববন্ধন শেষে তারা সাতক্ষীরার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সান নিউজ/এমআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা