সারাদেশ

খুলনায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : কোভিড-১৯ দ্বিতীয় ধাক্কা মোকাবেলা এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা ও নিয়মিত ১০১৩তম দলের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সনদপত্র বিতরণ রোববার (২৯ নভেম্বর) দুপুরে খুলনা ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস এর গভর্নর আল্লামা মুফতি রুহুল আমিন।

ইসলামিক ফাউন্ডেশেনর খুলনার বিভাগীয় পরিচালক শাহীন বিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সমাজসেবা কার্যালয়ের পরিচালক আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দিন কাসেমী এবং জেলা জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা রফিকুল ইসলাম। স্বাগত জানান ইমাম প্রশিক্ষণ একাডেমির স্বাস্থ্য প্রশিক্ষক- কাম-মেডিকেল অফিসার ডাঃ আবুল কাশেম মুহম্মদ মুজতবা।

অতিথিরা বলেন, প্রশিক্ষণ মানুষকে উন্নত করে। সকল ক্ষেত্রে প্রশিক্ষণ থাকা প্রয়োজন। এই প্রশিক্ষণ নিয়ে নিজের ও সমাজের কল্যাণে লাগাতে হবে। তাঁরা আরও বলেন, একটি মহৎ উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। এখান থেকে জাতি উপকৃত হচ্ছে। ইসলামে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক ব্যবহারে কঠোর নিদের্শনা দিয়েছেন। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই। প্রতি ওয়াক্ত নামাজের আগে এবং শুক্রবার খুদবার সময়ে মাস্ক ব্যবহার সম্পর্কে মুসল্লীদের অবগত করানোর জন্য ইমামদের প্রতি অতিথিরা আহবান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, এ পর্যন্ত খুলনা ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে বিভিন্ন মসজিদের এক লাখের অধিক ইমাম প্রশিক্ষণ নিয়েছেন।

পরে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা বিভাগের আটটি জেলা এবং ঢাকা বিভাগের দুইটি জেলার মোট ৫০ ইমাম অংশগ্রহণ করেন।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা