সারাদেশ

বিয়ের এক মাসের মাথায় ছাত্রলীগ নেতা খুন

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের পিটুনিতে নিহত হয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা মো. সোহেল রানা (২৮)। শনিবার (২৮ নভেম্বর) রাত দেড়টার দিকে চকরিয়া পৌর শহরের ৪নং ওয়ার্ডের ভরামুহুরী হাজিপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত মো. সোহেল রানা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পালাকাটা হাসেম মাস্টার পাড়ার আবদুর রকিমের ছেলে। তিনি চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, চলতি মাসের ৪ তারিখে পেকুয়া উপজেলা কৃষক লীগ নেতা মেহের আলীর মেয়ে কলিকে বিয়ে করেন সোহেল। বিয়ের একমাস পার না হতেই সন্ত্রাসী হামলায় স্বামী সোহেলকে হারালেন নববধূ কলি।

এদিকে, ঘটনার পরপরই হামলায় জড়িত একজনকে আটক করে পুলিশ। আটককৃতের নাম আবদুল মান্নান (৩৪)। তিনি ভরামুহুরী হাজিপাড়ার কবির আহমদের ছেলে।

নিহত সোহেলের বাবা আবদুর রকিম বলেন, ‘ভরামুহুরী হাজিপাড়ায় আমাদের কেনা একটি জমি রয়েছে। সেই জমি দখলে নেওয়ার চেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এই খবর পেয়ে আমার ছেলেসহ আরো কয়েকজন সেখানে ছুটে যায়। সেখান থেকে ফেরার পথে হাজিপাড়ার নুরুল আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী সোহেলকে পেছন থেকে হাতুড়ি, কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই পড়ে থাকে সোহেলর নিথর দেহ। পরে সোহেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদেরকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা