সারাদেশ

হবিগঞ্জে বাস-মিনিবাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কসহ হবিগঞ্জের আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে সিলেটসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।

এর আগে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেয় জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জানান, দীর্ঘদিন ধরে তারা সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইকসহ (টমটম) অবৈধ যানবাহন আঞ্চলিক সড়ক ও মহাসড়কে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছেন। ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে সংবাদ সম্মেলনও করেছেন। কিন্তু তাদের দাবি না মানায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা বাস চলাচল বন্ধ করে দেন।

তিনি বলেন, এসব ছোট ছোট যানবাহন মহাসড়কে চলাচলের ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এতে অসংখ্য মানুষের প্রাণহানি হচ্ছে। গড়ে প্রতিদিন অন্তত একজন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে।

দুর্ঘটনা রোধে এসব গাড়ি মহাসড়কে এবং আঞ্চলিক সড়কে চলাচল অবশ্যই বন্ধ করা প্রয়োজন বলে তিনি দাবি করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা