কুষ্টিয়ায় ট্রাক চাপায় সাইকেল আরোহীর মৃত্যু
সারাদেশ

কুষ্টিয়ায় ট্রাক চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাসে ট্রাক চাপায় মেজবার মন্ডল (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে ত্রিমোহনী বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেজবার মন্ডল (৬০) কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া মন্ডলপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া বিটিসিতে ডিউটি শেষ করে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ত্রিমোহনী বাইপাস সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, খবর পেয়ে মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সিসি টিভি ফুটেজের মাধ্যমে ট্রাকটি আটকের অভিযান চলছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা