সারাদেশ

শ্রীবরদীতে জলাশয় থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজ হওয়ার চার দিন পর জলাশয় থেকে সোহেল ওরফে বাবু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে শ্রীবরদী সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী গ্রামের নিলক্ষিয়া সড়কের পাশে জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাবু ওই এলাকার গোলাপ আলীর ছেলে। তিনি একটি ইটভাটার পাহাড়াদার বলে জানা গেছে। নিহতের স্ত্রী ইয়াছমিন জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামে জেইউবি ইটভাটার পাহারাদার হিসেবে কাজ করতেন বাবু।
গত ২৪ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হন তার স্বামী। পরে রাতে বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার সকালে জলাশয় থেকে বাবুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

বাবুর সহকর্মী সাইদুর রহমান জানান, ওইদিন সন্ধ্যার দিকে খাবার কথা বলে বাবু বাড়িতে যান। পরে আর ফিরে আসেননি। ওই ইটভাটার কয়লা শ্রমিক শফিকুল ইসলাম জানান, বাবু সবার সঙ্গে মিলেমিশে কাজ করতেন। কারও সঙ্গে তেমন কোনো বিরোধ ছিল না। তবে বাবুর মা খোদেজা বেগম জানান, তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত মাধ্যমে ছেলের হত্যাকারীকে আটক ও তার বিচারে দাবি জানিয়েছেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা