সারাদেশ

বিক্রি হওয়া শিশু উদ্ধার করলো পিবিআই

নিজস্ব প্রতিনিধি সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ২২ হাজার টাকায় বিক্রি হওয়া শিশু সাব্বির হোসেনকে (১৬ মাস) উদ্ধার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই’র এসআই মো. রায়হান। এ ঘটনায় শিশুর ক্রেতা আনোয়ার হোসেন রতনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৩ নভেম্বর শাহজাদপুর উপজেলার কাশীপুর গর্জনা গ্রামের সোনিয়ার বাবার বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে সোনিয়ার শ্বশুর মো. শাহিন ও সাইদ শিশু সাব্বিরকে নিয়ে একই উপজেলার ভাটপাড়া জামিরতা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে আতোয়ার হোসেন রতনের কাছে ২২ হাজার টাকায় বিক্রি করে দেয়।

এসআই মো. রায়হান বলেন, মা সোনিয়া খাতুনের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে আতোয়ার হোসেন রতনের বাড়ি থেকে সাব্বিরকে উদ্ধার করা হয়। পরে সোনিয়া খাতুনে কাছে বাচ্চাকে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা