সারাদেশ

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে শাওন (১৯) ও একই এলাকার আবুল কাসেমের ছেলে মুরাদ (২১)।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের সিলোনিয়া বাজার থেকে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্টিলের জিআই পাইপ উদ্ধার করা হয়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানায়, আটককৃতদের সঙ্গে অপর একটি গ্রুপের পূর্ব শক্রতার জের ধরে দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জের ধরে শনিবার দুপরে আটককৃতদের নেতৃত্বে ওই গ্রুপের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ওই দুই সদস্যকে ৩টি স্টিলের জিআই পাইপসহ মারামারির প্রস্তুতিকালে আটক করে।

আটককৃতদের গ্রেফতার দেখিয়ে রোববার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে তিনি জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা