সারাদেশ

পাঁচ দফা দাবিতে পাবনা সুগার মিল শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পাবনা: ‘কৃষক বাঁচাও, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও, বাংলার মেহনতি মানুষ এক হও’ এই শ্লোগাণে পাবনা চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখচাষী ফেডারেশনের ডাকে শনিবার ঈশ্বরদীতে বিশাল মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পাঁচ দফা দাবিতে শহরের রেলগেট হতে পোষ্ট অফিস মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতা-কর্মীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন ও পথসভা শেষে শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা স্থানীয় সংসদ সদস্যের বাড়ি ঘেরাও এবং ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট পালন করে।

ঘন্টা ব্যাপী অবস্থানকালে আশেপাশের রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে অসুস্থ মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপি’র সঙ্গে নেতারা দেখা করলে তিনি চিনিকলের আন্দোলন ও দাবির সঙ্গে একাত্বতা প্রকাশ করেন।

আখচাষী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাজাহান আলী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, সরকারকে বিব্রত করার জন্য ৬টি চিনিকল বন্ধের ষড়যন্ত্র চলছে। লোকসানের অজুহাতে যদি চিনিকল বন্ধই করতে হয়, তাহলে দেশের ১৫টি চিনিকলই একযোগে বন্ধ করতে হবে বলে তারা দাবী করেছেন।

এসময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রশীদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, জাসদের জেলার নেতা জাহাঙ্গির হোসেন, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, কৃষক লীগ নেতা ফজলুর রহমান মালিথা, আখচাষী নেতা আনসার আলী ডিলু, পাবনা চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গির হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন কৃষক নেতা মুরাদ মালিথা, সাঁড়া ইউপির চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সলিমপুরের চেয়ারম্যান বাবলু মালিথা, স্বেচ্ছাসেবক লীগের কবির আলী হিরু, আখচাষী ফেডারেশনের নেতা ইদ্রিস মন্ডল, যুবলীগ নেতা মাসুদ রানা প্রমূখ।

সঞ্চালনা করেন চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল ও শ্রমিক নেতা জাহিদুর রহমান জাহিদ।

সান নিউজ/আরএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা