সুনামগঞ্জে ছেলের হাতে বাবা খুন
সারাদেশ

সুনামগঞ্জে ছেলের হাতে বাবা খুন

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন। নিহত বাবার নাম ইসলাম উদ্দিন (৫২)।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে কলাপট্টিতে এ ঘটনা ঘটে।

নিহত ইসলাম উদ্দিন উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক।

ঘাতক ছেলের নাম নাজমুল হোসেন (২০)। সে উপজেলার বাদাঘাট বাজারের বাদাঘাট-সুনামগঞ্জ সড়কের কলাপট্টিতে স্টেশনারি মালামাল বিক্রি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক বিষয়ে উপজেলার বাদাঘাট বাজারে কলাপট্টিতে নাজমুল হোসেনের দোকানের সামনে এসে তার বাবা ইসলাম উদ্দিন বকাঝকা করতে থাকেন। এক পর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে সুপারি কাটার সরতা দিয়ে বাবার মাথায় কয়েকটি আঘাত করে। এরপরই তার বাবা ইসলাম উদ্দিন দোকানের সামনে পাকা সড়কের ওপর সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরই নাজমুল পালিয়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ছেলে নাজমুলকে আটক করতে রাতেই পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা